বৃষ্টির দিনে বের হয়েই ভিজলেন? তড়িঘড়ি কাপড় শুকাবেন যেভাবে

বর্ষার মৌসুমে বৃষ্টি আসার বা বন্ধ হওয়ার কোনো সঠিক সময় নেই। এই রোদ তো এই বৃষ্টি। আবার মাঝে মাঝে সারা দিনই বৃষ্টি লেগে থাকে। তবে রোদ দেখলে অনেকেই ছাতা বা রেইনকোট নিয়ে বের হন না।

ফলে বৃষ্টি আসলেই ভিজতে হয়। পরবর্তীতে ভেজা পোশাকে থাকতে বেশ অস্বস্তিকর মনে হয়।

 

এ সময় সবচেয়ে বড় সমস্যা হলো এই কাপড়গুলো শুকানো। কারণ, বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে সর্দি-কাশি হওয়ারও ভয় থাকে।

তাই এই টিপসগুলো অবশ্যই মনে রাখবেন, যাতে ভেজা কাপড় না খুলে অল্প সময়ের মধ্যে শুকিয়ে ফেলতে পারেন।

 

বৃষ্টিতে কাপড় পরার সময় সতর্কতা

সবচেয়ে বড় সতর্কতা হলো, বৃষ্টির মৌসুমে আবহাওয়াবান্ধব পোশাক পরা। সামান্য ঢিলেঢালা ও শ্বাসপ্রশ্বাসযোগ্য কাপড়ের পোশাক পরুন, যা সহজেই শুকিয়ে যায়।

নিংড়ে নিন

যদি বৃষ্টিতে ভিজে যান এবং ভেজা কাপড় শুকানোর জন্য কোনো ড্রায়ার বা চেঞ্জিং রুম না পান, তাহলে শুধু কাপড়ের পাশগুলো নিংড়ে নিন।

এতে পানি অনেকটা বের হয়ে যাবে। এ ছাড়া যদি আশপাশে পেপার টাওয়েল বা ন্যাপকিন থাকে, তাহলেও সাহায্য হবে। এই ন্যাপকিন ও কাগজ কাপড়ের ওপর চেপে ধরুন। এতে কাপড়ে জমে থাকা অতিরিক্ত পানি শুষে নেবে। বিশেষ করে বগল বা কাপড়ের কিনারায় চাপ দিয়ে অতিরিক্ত পানি শুকাতে সাহায্য করবে।

হাঁটাহাঁটি করুন

যদি পোশাক ভিজে যায়, তাহলে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে হাঁটাহাঁটি করুন। বাইরে খোলা হাওয়ায় কাপড় শুকানো সহজ। এসির হাওয়ার পরিবর্তে ফ্যান বা সিলিং ফ্যানের নিচে দাঁড়ান। এতে কাপড় দ্রুত শুকাবে।

জ্যাকেট বা শাল গায়ে দিন

যদি কোনো অতিরিক্ত স্টোল বা জ্যাকেট থাকে, তাহলে সেটি পরে নিন। এতে শরীরের তাপ পেয়ে ভেজা কাপড় শুকিয়ে যাবে তাড়াতাড়ি।

হ্যান্ড ড্রায়ারের ব্যবহার

যদি ওয়াশরুমে হ্যান্ড ড্রায়ার থাকে, তাহলে কাপড়ের কিনারাগুলো হ্যান্ড ড্রায়ারের কাছে নিয়ে গিয়ে শুকানোর চেষ্টা করুন। এতেও কাপড় দ্রুত শুকিয়ে যাবে।

খুলে ফেলাই ভালো

যদি আপনি কোথাও যাচ্ছেন এবং ভিজে গেছেন, তাহলে এই কাপড়গুলো শরীর থেকে খুলে ফেলাই ভালো। কারণ কাপড় যদি বেশি পানি শোষণ করে, তাহলে শরীরে থাকা বাকি কাপড়গুলোকে আরো বেশি ভিজিয়ে দেবে। যেমন মোজা, স্কার্ফ, জ্যাকেট বা বাইরের স্তরের পোশাক। যদি এগুলো পানিতে ভেজা থাকে, তাহলে এগুলো খুলে রেখে দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১