হঠাৎ মেহমান এল কিংবা মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে!
এই অবস্থায় সহজে আর দ্রুত দুধ দিয়ে সেমাই তৈরি করে নিতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রিসিপিতে।
উপকরণ
- লাচ্ছা সেমাই ১ প্যাকেট
- তরল দুধ ১ লিটার
- গুঁড়া দুধ ২ কাপ
- চিনি ৩ টেবিল-চামচ
- দারুচিনি ২ টুকরা
- এলাচ ৪টি
- তেজপাতা ১টি
- ঘি ১ চা-চামচ
- বাদাম ও কিশমিশ সাজানোর জন্য
পদ্ধতি
প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে তরল দুধ জ্বাল দিয়ে নিন।
তারপর চিনি যোগ করে নেড়েচেড়ে একটু ঘন করে গুঁড়াদুধ, দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে মিশিয়ে নিন।
অন্য একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে বাদাম ও কিশমিশ একটু ভেজে নিন।
এবার একটি পরিবেশন পাত্রে এক প্যাকেট লাচ্ছা সেমাই ঢেলে তাতে জ্বাল করা দুধ দিয়ে উপরে বাদাম কিশমিশ ছিটিয়ে পরিবেশন করুন মজাদার দুধ সেমাই।



































