জন্মদিনের আগে সব পোস্ট মুছে দিলেন রণবীর সিং

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের জন্মদিন আজ রোববার (৬ জুলাই)। আর জন্মদিনের মাত্র একদিন আগেই নিজের সব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে দিয়েছেন অভিনেতা। বিষয়টিতে হতবাক ভক্ত ও নেটিজেনরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৫ জুলাই) রাতে হঠাৎই নিজের ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলেট করতে শুরু করেন রণবীর। এখন তাই অভিনেতার ইনস্টাগ্রাম আইডি ঢেকে গেছে অন্ধকারের কালো রংয়ে।

এদিকে রণবীরের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ক্রসড সোর্ড ইমোজি সহ সময় ১২:১২ লেখা। যেটি নিয়েও জল্পনা-কল্পনা চলছে অন্তর্জালে।
  

নিজের ইনস্টাগ্রাম আইডির সব পোস্ট মুছে দিয়েছেন রণবীর সিং। ছবি: সংগৃহীত

 

ভক্তরা অনুমান করছেন, আসন্ন কোনো নতুন সিনেমাকে ইঙ্গিত করছে স্টোরিটি। শোবিজ পাড়ায় গুঞ্জন উঠেছে নতুন সিনেমার নতুন কোনো লুক নিজের ৪০তম জন্মদিনে প্রকাশ করতে পারেন রণবীর।
 
শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের ঘরে লিখছেন, ভক্তদের বড় চমক দিতেই এ পথ বেছে নিয়েছেন অভিনেতা। তবে মূল কারণ কী হতে পারে তা এখনও খোলাসা করেননি রণবীর সিং।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১