ডেমরায় রাস্তার পাশে পড়েছিল হাত-পা বাঁধা যুবকের মরদেহ

রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৬ বছর। তার পরনে রয়েছে কালো রংয়ের গেঞ্জি আর জলপাই রংয়ের টাউজার।
 
 
সুরতহাল প্রতিবেদনে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দিপংকর কুমার দেবনাথ উল্লেখ করেন, দুপুরে আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্টের পাশে রাস্তায় পড়ে ছিল মরদেহটি। মরদেহের দুই হাত পিঠমোড়া করে বাঁধা ছিল। এছাড়া গলায় কাপড়ের বেল্ট দিয়ে শ্বাসরোগ করা অবস্থায় ছিল।
 
এতে আরও উল্লেখ করেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তার হাত বেধে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১