রাজধানীর ধানমণ্ডি দুই’য়ের সায়েন্সল্যাব মোড়ে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ-এর তৃতীয় ফ্ল্যাগশিপ স্টোর’য়ের যাত্রা শুরু করেছে।
এই উপলক্ষ্যে ৩ জুলাই উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন লা রিভ-এর প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান, ব্র্যান্ড ডিজাইনার,সহকর্মী, লয়্যাল কাস্টমার, শুভানুধ্যায়ী ও অতিথিরা।
মন্নুজান নার্গিস আয়োজনের এক ফাঁকে বলেন, ”গ্রাহকদের ভালোবাসা ও চাহিদা থেকেই আমরা ধানমণ্ডির এই এলাকায় আরও বড় পরিসরে ফ্ল্যাগশিপ স্টোরটি চালু করেছি। তিন তলার এই নতুন কেন্দ্রে মিলবে ফ্যাশন আর আরামদায়ক পরিবেশের অসাধারণ মিশেল। শপিং যেন এক ধরনের আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে, এই লক্ষ্যেই এই নতুন স্টোরের পরিকল্পনা।”
প্রতিষ্ঠানটির ২৬তম এই বিক্রয়কেন্দ্রে রয়েছে- সামার কালেকশন, রেইনি ডে কিউরেশন এবং এক্সক্লুসিভ নার্গিসাস কালেকশন।
শুধু পোশাক নয় এখানে আরও মিলছে গৃহসজ্জা ও জীবনযাপন কেন্দ্রিক নানান পণ্য সামগ্রী।



































