ডেঙ্গুতে শেবাচিম হাসপাতালে তরুণীসহ ২ জনের মৃত্যু

বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ বছরের এক তরুণীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ ‍জুলাই) এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সর্বশেষ তথ্যানুযায়ী এ হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ছনিয়া (২৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুর ছালামের মেয়ে ও মৃত মো. সাইফুল (৩৫) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বেরুতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি মাসের শুরু থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৫৬৩ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৪৬ জন। আর মৃত্যু হয়েছে ১৩ জনের। এরমধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত ১৩ জনের মধ্যে ছয়জনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি, এ জেলায় সংখ্যা তিন হাজার ৩৮০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১