ফরিদপুরে পাট জাগ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ফরিদপুর: ফরিদপুরের সালথায় শুরু হয়েছে সোনালি আঁশ পাট কাটা। খালে-বিলে ও মাঠে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সঙ্কটে পড়েছেন চাষিরা।

রাস্তার পাশে খাদে ও পুকুরে মাটি দিয়ে পাট জাগ দেওয়া শুরু হলেও আঁশের মান তেমন ভালো হচ্ছে না। এ ছাড়া পাট কেটে কুমার নদে নিয়ে যাচ্ছে অনেকেই। পাটচাষিদের দাবি ফরিদপুরের চুনারুঘাট স্লুইচগেট খুলে দিলে পানি পাবেন তারা।

 

চাষিরা পাটের ভালো ফলনের আশা করলেও পাট জাগ দেওয়ার জন্য খাল-বিলে পর্যাপ্ত পানি না থাকায় চিন্তিত হয়ে পড়েছেন। আবার পাটের মান ভালো না হলে ন্যায্যমূল্যের চিন্তা তো আছেই।

চাষিদের দাবি, পাটের ন্যায্য দাম নিয়ে তারা উদ্বিগ্ন। বীজ, জৈব ও রাসায়নিক সার, কীটনাশক এবং শ্রমিকদের মজুরির মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। তারা সরকারের কাছে বীজ, সার ও কীটনাশকের দাম কমানোরসহ ফরিদপুর স্লুইচগেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সালথার চাষিরা।

পাটচাষি আফজাল হোসেন বলেন, খালে-বিলে, নদী-নালায়, পুকুরে পানি নেই; পাট জাগ দেবো কোথায়? ভালো পানি না হলে পাটের রং ভালো হবে না। আমাদের দাবি, পানির জন্য যেন স্লুইচগেট খুলে দেওয়া হয়।

উপজেলার আরেক চাষি রকমান মোল্যা বলেন, বৃষ্টিতে পাটক্ষেতে ছিটছিটে পানি হয়েছে, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। ক্ষেতে বেশি পানি হলে পাটের গোড়া পচন ধরতো না। ক্ষেতের পাট ক্ষেতেই জাগ দেওয়া যেতো। এখন নছিমন ও ভ্যানে করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি পাট জাগ দিতে। পানির অভাবে পাটের কালার (রং) খারাপ হচ্ছে, দামও কম পাবো। সব মিলিয়ে চিন্তায় আছি।

পাটচাষি কামাল হোসেন বলেন, আমাদের আটঘর ইউনিয়নের মাঠে-ঘাটে কোথাও পানি নেই। পাট কেটে জাগ দিতে অনেক কষ্ট হচ্ছে। ফরিদপুর স্লুইচগেটের অপরপাশে পানি বাড়ছে, তাই স্লুইচগেট খুলে দিলে আমরা পানি পেতাম।

সালথা উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার বলেন, এবছর সালথায় ১৪ হাজার ১শ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অতি বৃষ্টির কারণে পাট খেতে পানি জমে পাটের গোড়া পচন ধরেছে। এখন যারা পাট কাটবে তাদের ফলন ভালো হবে।

তিনি আরও বলেন, পানি না থাকায় পাট পচনে সমস্যা হচ্ছে পাটচাষিদের, এতে পাটের রং খারাপ হতে পারে। ফরিদপুরের স্লুইচগেট যাতে খুলে দেয়, সেজন্য আমরা চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১