হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব আবারও রিমান্ডে

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার মুন্সীগঞ্জ আমলি আদালত-১-এর বিচারক নুসরাত শারমীন শ্রমিক সজল মোল্লা হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল হালিম।

মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি চলাকালে গত বছরের ৪ অগাস্ট গুলিতে প্রাণ হারান সজল মোল্লা।

১ জুলাই মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তখন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

আইনজীবী আবদুল হালিম বলেন, “ফয়সাল সাত দিন রিমান্ডে ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি অসংলগ্ন ও বিভ্রান্ত কথা বলেছেন। আন্দোলনে ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তার আরও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বিচারক পাঁচ দিন মঞ্জুর করেছেন।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব জয়ী হয়েছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে ও জেলা আওয়ামী লীগের সদস্য।

গত বছর ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত ২২ জুন রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ১ জুলাই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১