সোহাগ হত্যাকারীদের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে এই দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘মানুষ মেরে উল্লাস করে, ইন্টেরিম কী করে?’ স্লোগান দেন।

 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং জ্যৈষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওনপ্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণেশ বলেন, ৫ আগস্টের পর একটি অন্তর্বর্তী সরকার হয়েছে। এই সরকারের অধীনে বাংলাদেশের মানুষ একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। এই সরকারের মাধ্যমে গণতান্তিক পন্থায় একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে বলে ভেবেছিল। কিন্তু আইনশৃঙ্খলার অবনতি সেই আশায় গুড়েবালি করে দিয়েছে।

তিনি বলেন, অনতিবিলম্বে সোহাগ হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। নইলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১