প্রশ্ন : আমার বয়স যখন পাঁচ বছর, তখন আমার বাবা আমার নামে দলিল করে জমি কেনেন। এখন ২০ বছর পর এসে তিনি ওই জমি আমার অন্য ভাইকে দিতে চাইছেন। প্রশ্ন হলো, শিশুর নামে জমি কিনলে ওই শিশু কি ওই জমির মালিক হয়ে যায়? পরবর্তী সময়ে বহু বছর পর বাবা চাইলে কি তাঁর অন্য ছেলেকে ওই জমি দিতে পারেন? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
উত্তর : বাবা তাঁর কোনো ছেলের জন্য শিশুকালে দলিল করে জমি কিনলে ছেলে ওই জমির মালিক হয়ে যায়। পরবর্তী সময়ে বাবার জন্য ওই জমি অন্য ছেলেকে দেওয়া জায়েজ নয়। (রদ্দুল মুহতার : ৬/৭২৬, ফাতাওয়ায়ে খলিলিয়া : ২৬৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/১০৩)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা।



































