তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগান, প্রতিবাদে জাসাসের বিবৃতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় স্লোগান ও কটূক্তির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাসাস কেন্দ্রীয় আহবায়ক চিত্রনায়ক হেলাল খান এবং জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন।

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যার ঘটনা নিন্দনীয়। উদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় স্লোগান ও কটূক্তি করা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। দেশের জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের।

দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে বলে অনেকেই মনে করেন।

 

জুলাই-আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানের আগে কয়েক বছরের সংগ্রামে বিএনপি শুধু বক্তব্য নয়, অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণ, নিজেদের জীবনবাজি, ক্যারিয়ার, পরিবার, ব্যবসা ও সম্পদকে বিপন্ন করে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিল। বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন, অপহরণসহ নানা বর্বরতার নির্মম শিকার হয়েছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের সফলতার ভিত্তি ছিল বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ ১৬ বছরের সেমিনার, সভা, সমাবেশের মাধ্যমে আন্দোলন-সংগ্রামরত প্রতিবাদ আর এর নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তার প্রতিটি ভাষণ, সিদ্ধান্ত ও পদক্ষেপ জনগণকে শক্তি ও সাহস জুগিয়েছে এবং জনগণেরও তার প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। তার নেতৃত্বেই জনগণ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন-যেখানে থাকবে সুশাসন, আইন ও সুবিচার।

 

যারা বিএনপি ও তারেক রহমানকে নিয়ে পরিকিল্পিতভাবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এমন অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা ও বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানান এবং পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ী হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১