কাঁচা পেঁয়াজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে। গরমের দিনে এটি বিশেষভাবে উপকারী। এমনকি কাঁচা পেঁয়াজ খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও কমে।
হাড়ের গঠন মজবুত করা, হজমশক্তি বাড়ানো, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা—সব দিক থেকেই এটি কার্যকর। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি—অতিরিক্ত পরিমাণে কাঁচা পেঁয়াজ খেলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। চলুন, জেনে নিই।
পেট গরম বা অস্বস্তি
গরমে বেশি পেঁয়াজ খেলে পেটে গরমের সমস্যা হতে পারে।
বদহজম ও গ্যাস
অতিরিক্ত পেঁয়াজ খাওয়ার ফলে হজমে সমস্যা, পেট ফাঁপা বা গলায় চাপ অনুভব হতে পারে।
পেট ব্যথা
বদহজম বা গ্যাসের কারণে পেটে ব্যথা হতে পারে।
মুখে দুর্গন্ধ
কাঁচা পেঁয়াজ খাওয়ার পর অনেক সময় মুখে দুর্গন্ধ হয়, যা অস্বস্তির কারণ হতে পারে।
তাই কী করবেন?
কাঁচা পেঁয়াজ খেতে পারেন, তবে পরিমিত পরিমাণে।
প্রতিদিন না খাওয়াই ভালো, বিশেষ করে যদি আগে থেকেই হজমজনিত সমস্যা থাকে। মুখের দুর্গন্ধ দূর করতে ঘরোয়া কিছু উপায় যেমন লবঙ্গ, তুলসী পাতা বা মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। কাঁচা পেঁয়াজ শরীরের জন্য উপকারী হলেও, বেশি খেলেই হতে পারে হিতে বিপরীত। তাই সচেতনভাবে খাওয়ার অভ্যাসই আপনাকে রাখবে সুস্থ ও সতেজ।



































