খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে হত্যা, লাশ ফেলা হয় খালে

খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান স্ত্রী। এরপর স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তাঁকে বালিশচাপা দিয়ে শ্বাস রোধ করে খুন করেন। পরে দুই ব্যক্তির সহযোগিতায় লাশটি খালে ফেলে দেন স্ত্রী।

রাঙামাটিতে সাড়ে চার মাস ধরে নিখোঁজ রয়েছেন এক ব্যক্তি। তাঁর স্ত্রী আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বামীকে খুনের এমন বিবরণ তুলে ধরেছেন। একই ঘটনায় তাঁর দুই সহযোগীও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিখোঁজ থাকা ওই ব্যক্তির নাম দিদার আলম (২৮)। তিনি রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার পশ্চিম কোদালা গ্রামের বাসিন্দা। তাঁকে হত্যা করা হয়েছে দাবি করা হলেও এখন পর্যন্ত তাঁর লাশের সন্ধান মেলেনি। এ ঘটনায় কোহিনূর ছাড়া জবানবন্দি দেওয়া অপর দুজন হলেন দিদারের প্রতিবেশী মো. হামজা ও মো. সেলিম। দিদার নিখোঁজ থাকার ঘটনায় এ ছাড়া মো. খালেক নামে এক ব্যক্তি গ্রেপ্তার রয়েছেন।

গত ৩০ মে দিদার নিখোঁজ হন। এ ঘটনায় দিদারের বাবা জামির হোসেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও দিদারের সন্ধান না মেলায় গত জুলাই মাসে দিদারের স্ত্রী কোহিনূর আক্তার ও আবদুল খালেক নামে ওই ব্যক্তিকে আসামি করে আদালতে মামলা করেন জামির হোসেন। আদালত মামলাটি তদন্তের জন্য ২৭ জুলাই পিবিআইকে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১