জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি, রাজি করাতে সরকারের চেষ্টা অব্যাহত

নানামুখী চেষ্টা সত্ত্বেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির সঙ্গে সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে, যাতে পরে হলেও তারা সনদে সই করতে রাজি হয়।

সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর গতকাল শুক্রবার রাতেও এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত রাতের আলোচনায়ও দলটির নেতারা আগের অবস্থান তুলে ধরেছেন। তবে এনসিপিকে সনদ সইয়ে রাজি করাতে সরকারের দিক থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এনসিপি সূত্র বলছে, আইনি ভিত্তির নিশ্চয়তা না থাকায় এনসিপি জুলাই সনদে সই করেনি। তাদের মতে, জুলাই সনদ কার্যকর করতে হলে প্রধান উপদেষ্টাকে একটি বিশেষ সংবিধান আদেশ জারি করতে হবে, যার ভিত্তিতে গণভোট হবে এবং পরবর্তী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়া হবে। তবে ঐকমত্য কমিশন যেহেতু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে একটি পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারকে দেবে। তাই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আরও আলোচনার সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১