সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

ঝিনাইদহে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় আল-আমিন (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এতে ট্রাকের ড্রাইভারসহ আরও ৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে সদর উপজেলার পাঁচমাইল এলাকায় ঝিনাইদহ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন নড়াইল সদর উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় একটি ধানবোঝাই ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করছিল হেলপার ও চালক। সে সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী একটি যাত্রীবাহী বাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আল-আমিন মারা যান। দুই চালক ও যাত্রীসহ ৭ জন আহত হয়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা চলছে। কুয়াশা আর অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১