মিয়ানমার সীমান্তে গোলাগুলি, টেকনাফে নারী আহত

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা গুলিতে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে ছেনুয়ারা বেগম (৩৫) নামের এক নারী আহত হয়েছেন। এ ছাড়াও আরেকটি গুলি এসে পড়ে একটি দোকানে।

শনিবার শনিবার (২৫ অক্টোবর) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, শনিবার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে ব্যাপক গোলাগুলির শব্দ ভেসে আসে। একপর্যায়ে একটি গুলি এসে কম্পিউটার দোকানের টিন ছিদ্র হয়ে নিচে পড়ে।

আহত ছেনুয়ারা বেগম বলেন, তিনি বিকেলে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিলেন। হঠাৎ তার পায়ে এসে একটি গুলি লাগে। তখন তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘সীমান্তের ওপার থেকে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় গুলি এসে পড়েছে বলে লোকজনের কাছ থেকে শুনেছি। একটি গুলি পড়ে একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন, এমনটাও শুনেছি। আসলে কি ঘটেছে খোঁজ নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১