বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম: পূজা চেরি

সম্প্রতি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ঢালিউড নায়িকা পূজা চেরি। নিজের নতুন এ সিনেমা নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে উঠে আসে তার অভিনয় ও ব্যক্তিজীবনের কথা।

পূজা বলেন, নতুন এ সিনেমাটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এ কাজটি আমি খুব সহজে পাইনি। অনেক কাঠখড় পুড়িয়েই আমি নির্বাচিত হয়েছি।

সহশিল্পী প্রসঙ্গে তিনি বলেন, নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমি খুব এক্সাইটেড। কারণ, তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিল। এ ছাড়া এ সিনেমায় চঞ্চল ভাইও রয়েছেন। যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি।

নিজের বিয়ে প্রসঙ্গে নায়িকা বলেন, এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ। এখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, তারপর বিয়ে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার কাছে মনে হয়, আমার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। আরও অনেক দূর পাড়ি দিতে হবে। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।

উল্লেখ্য, খানিকটা বিরতির পর নতুন সিনেমা ‘দম’-এ যুক্ত হয়েছেন পূজা চেরি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো মহরত। রেদওয়ান রনির পরিচালনায় এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। এ ছাড়া চঞ্চল চৌধুরীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১