ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ১১ দোকান

ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী মেড্ডা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর শেখ মো. মাহফুজ জানান, ভোররাত প্রায় সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেইে আগুন আশপাশে ছড়িয়ে যায়। এতে সেলুন, কাপড়, পান, ফার্মেসি ও জুতার দোকানসহ ১১টি দোকান পুড়ে যায়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন হতাহত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১