মামদানির জয়, ট্রাম্পকে বার্তা

প্রথম মুসলমান হিসেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিজ দল ডেমোক্রেটিক পার্টির অভিজাতদের একটি বড় অংশের তীব্র বিরোধিতাকে ছাপিয়ে ইতিহাস গড়া জয় পেয়েছেন তিনি। তরুণ ও স্বল্প আয়ের ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে বিজয়ী হওয়া মামদানি শত বছরের মধ্যে নিউইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র হচ্ছেন।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ১০ মাসের মাথায় অনুষ্ঠিত এ নির্বাচনে ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মামদানির জয় দেশটির জাতীয় রাজনীতিতেও নতুন বার্তা দিচ্ছে। মামদানি ছাড়াও ভার্জিনিয়া ও নিউ জার্সি অঙ্গরাজ্যে মঙ্গলবার অনুষ্ঠিত গভর্নর পদে নির্বাচনেও উদারপন্থী ডেমোক্র্যাট প্রার্থী আবিগেইল স্প্যানবার্গার ও মিকি শেরিল রিপাবলিকান প্রার্থীদের হারিয়েছেন। এ ব্যর্থতা রিপাবলিকানদের জন্য আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে বড় সমস্যা তৈরি করতে পারে। দ্রব্যমূল্য কমানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসা ট্রাম্পের এবারের শাসনামলে উল্টো পণ্যের দাম বেড়েছে। অভিবাসীদের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানও অনেকের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

নির্বাচনে রিপাবলিকানরা ধরাশায়ী হওয়ার পর গতকাল ট্রাম্প বলেছেন, নির্বাচন ছিল ‘খুব নাটকীয়’। এটা রিপাবলিকানদের জন্য ‘ভালো ছিল না’। এই নির্বাচন থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১