৩৭ বছর বয়সেও বিরাট কোহলি যেন সময়কে থামিয়ে রেখেছেন। বয়স তাঁর জন্য শুধুই একটা সংখ্যা, প্রতিদিনই নতুন করে সেটার প্রমাণ দেন ভারতীয় এই ব্যাটসম্যান। কঠোর খাদ্যনিয়ম, শৃঙ্খলা ও পরিচ্ছন্ন জীবনযাপন তাঁকে বছরের পর বছর রেখেছে সেরা ফিটনেসে।
গতকাল ছিল তাঁর ৩৭তম জন্মদিন। ক্রিকেট–ভক্তদের চোখে এখনো তিনি যেন সেই উদ্যমী, তরুণ কোহলি। গড়ন থেকে প্রাণশক্তি—সব কিছুই যেন অবিকল একই। তাঁর শরীরের রহস্য লুকিয়ে আছে নিয়ম আর সংযমে। চলুন দেখা যাক, কীভাবে নিজেকে এমন ফিট রেখেছেন কোহলি।
খাদ্যাভ্যাস নিয়ে কী ভাবেন কোহলি

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন, ‘যখন আপনি ফিটনেস নিয়ে যাত্রা শুরু করবেন, তখন সব কিছুই চেষ্টা করে দেখতে হবে—ভিটামিন, পানি, প্রোটিন। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন, আসলে কোনটা আপনার জন্য কাজ করছে। তখনই আপনি ভারসাম্যটা খুঁজে পাবেন।’



































