বিসিএসে রিপিট ক্যাডার বন্ধ কেন জরুরি, এতে লাভ কার?

একটি বিসিএসে অংশ নেন লাখ লাখ প্রার্থী। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার বিস্তর এক কর্মযজ্ঞে চলে যায় দুই থেকে তিন বছরের বেশি সময়। ফল প্রকাশের পর দেখলেন, তিনি পেয়েছেন এখন যে পদে আছেন, সেই পদ। এটি এখন রিপিট ক্যাডার নামে পরিচিতি পেয়েছে। এটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ৪৪তম বিসিএসে। একই ক্যাডারে সুপারিশ পেলে কোনো যুক্তিতেই তা কাজে আসে না। সময় ও পদ নষ্ট—সর্বোপরি প্রার্থীর মনোবল নষ্ট, এমনকি যে পদ পেলেন না, এর জন্য তিনিও চরম হতাশ হন তিন থেকে চার বছরের যুদ্ধ শেষে।

৪৪তম বিসিএসের প্রথম ফল প্রকাশিত হয় গত বছরের ৩০ জুন। এরপর দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে গেছে এই বিসিএসে রিপিট ক্যাডার হয়েছে অনেক। এ নিয়ে বেশ হতাশা প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা। পরে আমি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এ বিষয়ে সঠিক তথ্যের জন্য কয়েক দফা যোগাযোগ করি। প্রথমে তথ্য দিতে কিছুটা দেরি করার পর আমি বোঝাতে সক্ষম হই, সঠিক তথ্য না দিলে রিপিট ক্যাডারের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে।

পরে পিএসসির উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, রিপিট ক্যাডার নিয়ে ৩৭২ জনের তালিকা চূড়ান্ত করেছে পিএসসি। পরে এ নিয়ে নানা ফাইল আদান–প্রদানের পর পিএসসি ৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে। নতুন এই ফলে ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৮১ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে (প্রভিশনালি) মনোনয়ন দেওয়া হয়েছে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের ফল গত ৩০ জুন প্রকাশিত হয়। পরে কমিশনের নির্ধারিত পদ্ধতিতে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ওই ফলে মনোনীত ৩০৩ প্রার্থী লিখিতভাবে ঘোষণা দেন যে তাঁরা তাঁদের প্রাপ্ত ক্যাডার পদে বা পছন্দক্রমের নিম্নতর কোনো ক্যাডারে যোগদান করবেন না। এই পরিস্থিতিতে পিএসসি ২৬০ প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ করা থেকে বিরত থাকে। একই সঙ্গে ৪৩ প্রার্থীকে তাঁদের বর্তমান ক্যাডারের চেয়ে উচ্চতর পছন্দক্রমের পদে সাময়িক মনোনয়ন প্রদান করা হয়। উদ্ভূত শূন্য পদগুলো পূরণে মেধাক্রম ও প্রচলিত কোটার বিধান অনুসরণ করে কমিশন নতুনভাবে সম্পূরক ফল প্রস্তুত করে। এর ভিত্তিতে ৪৪তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৮১ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১