আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে মতবিনিময় সভা

বেকারত্ব দূরীকরণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন। তিনি বলেন, ‘সরকারের পাশাপাশি দেশের শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। আবাসন, সুপারশপ ও কৃষিভিত্তিক (এগ্রো) প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র পরিচালক মোহাম্মদ তৌহিদ হোসেন, নোয়াখালীর সন্তান মো. হাসান ফারুক, পরিচালক মো. আবদুল মোতালেব, রাহিমা আক্তার, ফয়েজ আহম্মেদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা।

সেমিনার শেষে কর্মকর্তারা নোয়াখালীতে প্রস্তাবিত বিভিন্ন সুপারশপ প্রকল্প পরিদর্শন করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নোয়াখালীতে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে শত শত বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১