গায়িকা আইমার বিচ্ছেদের গুঞ্জন

মাস তিনেক আগে ফ্যাশন ডিজাইনার জেইন আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় পাকিস্তানি গায়িকা আইমা বেগ। এর মধ্যেই দুজনের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুজনের দাম্পত্য জীবনে নাকি টানাপোড়েন চলছে।

গুঞ্জনের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট (নিষ্ক্রিয়) করেছেন আইমা বেগ। আর নিজের অ্যাকাউন্ট থেকে বিয়ের ছবি মুছে ফেলেছেন জেইন আহমেদ। তখন থেকেই গুঞ্জনটা চাউর হতে থাকে।

এর মধ্যে অক্টোবরে ইনস্টাগ্রামে আইমাকে আনফলো করেছেন জেইন আহমেদ। বিষয়টি নিয়ে গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল। তবে বিষয়টি নিয়ে জাইন বলেছিলেন, ছবিগুলো মুছে ফেলা হয়নি। টেকনিক্যাল ত্রুটির কারণে আর্কাইভ করা হয়েছিল।

২০২৫ সালের আগস্টে লাহোরে বিয়ে করেন আইমা ও জেইন। জেইনকে বিয়ের আগে অভিনেতা শাহবাজ শিগরির সঙ্গে বাগ্‌দান সেরেছিলেন। একটি সিনেমার শুটিংয়ে শাহবাজের সঙ্গে পরিচয় হয়েছিল। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে দুজনের বাগ্‌দান ভেঙে যায়।

শাহবাজের সঙ্গে বাগ্‌দান ভেঙে যাওয়ার পর জেইনের সঙ্গে আইমার সম্পর্ক তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১