আবার ঢাকায় আসছেন অনুভ জৈন

দ্বিতীয়বারের মত বাংলাদেশে পারফর্ম করতে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈন। ডিসেম্বরে এক কনসার্টে গাইবেন তিনি।

এই গায়কের ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছে ইভেন্ট পার্টনার ট্রিপল টাইম কমিউনিকেশনস। প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা আরিফা শবনম গ্লিটজকে বলেছেন, আগামী ১২ ডিসেম্বর ১০০ ফিটের কোর্টসাইড মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে কনসার্ট। কনসার্টটি আয়োজন করছে হাইপ নেশন। টিকেটিং পার্টনার হিসেবে রয়েছে ‘টিকেট টুমরো’।

অনুভ জৈন ২০২৩ সালে প্রথমবার বাংলাদেশে পারফর্ম করেছিলেন ‌‘লেটস ভাইভ ঢাকা’ কনসার্টে। নতুন ধারার গান দিয়েই দর্শকপ্রিয় হয়ে উঠেছেন ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা গায়ক অনুভ। ১০ বছর আগে ২০১২ সালে নিজের লেখা গান ‘মেরি বাতমে তু’ নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে।পোর্টেবল স্পিকার

তবে তিনি পেশাদার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তার ‘বারিশেইন’ গানের মাধ্যমে। এই শিল্পীর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’, ‘যো তুম মেরি হো’, ‘হুসন’। দুই মাস আগে কোক স্টুডিও ভারতের জন্য গাওয়া এই শিল্পীর ‘আরজ কিয়া হ্যায় কি’ গানটিও বেশ শ্রোতাপ্রিয়তা পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১