ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন

চাকরির বয়স ১০ মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গত রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান প্রথম আলো বলেন, অনানুষ্ঠানিকভাবে মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তাঁর পদত্যাগপত্রের আবেদনে ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে।

মইনুল খান ওমরাহ হজ করার উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরব রয়েছেন। গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় যে সরকারি আদেশ (জিও) করেছে, সে অনুযায়ী ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তাঁর ছুটি ২০ দিনের।

গতকাল বিকেলে মইনুল খানের কাছে প্রথম আলোর পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে খুদে বার্তা দিয়ে জানতে চাওয়া হয়, তিনি পদত্যাগ করেছেন কি না। খুদে বার্তা দেখলেও (সিন করা) মইনুল খান কোনো জবাব দেননি।

গতকাল বিটিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, অফিসের গ্রুপে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ওই গ্রুপে সহকর্মীদের কাছে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। সেখানে তিনি তাঁর চাকরিজীবনে প্রায় ৩২ বছর সরকারের বিভিন্ন পদ ও স্থানে সর্বোচ্চ পেশাদারত্বের কথাও উল্লেখ করেন। তিনি জানান, সার্বিকভাবে তিনি নিজ যোগ্যতায় সরকারের জন‍্য সব সময় ‘ভ‍্যালু’ সংযোজন করার চেষ্টা করেছেন।

নিজেকে ‘একাডেমিক’ ঘরানার ক্ষুদ্র ব‍্যক্তি উল্লেখ করে মইনুল খান ওই গ্রুপে জানান, গবেষণা করা ও পাঠদান তাঁর ধ‍্যান। এখন এ রকম একটি জীবনকেই বেছে নিয়েছেন এবং এ ক্ষেত্রে বয়সসীমা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১