মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০

মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) হওয়া এ সংঘর্ষে অন্তত ১২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের বেশিরভাগই পুলিশ সদস্য।

এএফপির খবরে বলা হয়েছে, মাদক সহিংসতা এবং সরকারের নিরাপত্তা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘জেনারেশন জেডের’ তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিক্ষোভের ডাক দেয়। পরে সেই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন বয়সের মানুষ রাস্তায় নামেন।

২০২৪ সালের অক্টোবর থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এখনো উচ্চ জনসমর্থন ধরে রেখেছেন। তবে সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তার নিরাপত্তা নীতি নিয়ে সমালোচনা জোরালো হচ্ছে।

মেক্সিকো সিটির নিরাপত্তাপ্রধান পাবলো ভাজকেজ জানিয়েছেন, কয়েক ঘণ্টা শান্তিপূর্ণ থাকার পর কিছু বিক্ষোভকারী মুখ ঢেকে সহিংসতা শুরু করে। এতে ১০০ পুলিশ আহত হন, যার মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। আহত হন ২০ জন বিক্ষোভকারীও।

সহিংসতার অভিযোগে ২০ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগেও একজন অভিযুক্ত রয়েছে।

বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও অগ্নিনির্বাপক ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১