বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা দিল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব

বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া, এনডিসি শাহরিয়ার হাসান খান।

বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সিনিয়র সদস্য মনজুরুল আলম, সাবেক সহ-সভাপতি শেখ মো. সহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দীপক
চৌধুরী বাপ্পী, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সিনিয়র সহ- সভাপতি পীযুষ কান্তি আচার্য ও আল আমিন শাহিন, সদস্য শাহাদাত হোসেন ও সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ।

বিদায়ী জেলা প্রশাসক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর কোন কাজগুলো আমাকে করতে হবে এর তালিকা তৈরি করি। তাতে দেখা যায় এখানকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সড়ক পথে যাতায়তে দুর্ভোগ লাগবে একাধিক আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতীর ব্যবস্থার করতে তার প্রচেষ্টার উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১