গাজা-মধ্যপ্রাচ্য নিয়ে পুতিন-নেতানিয়াহু ফোনালাপ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নিয়ে সারাবিশ্বই উদ্বিগ্ন। কার্যকর থাকলেও নানা কারণে ভঙ্গুর অবস্থায় থাকা যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা কাটছে না। জাতিসংঘে গাজা নিয়ে পাল্টা-পাল্টি প্রস্তাবও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

এমন পরিস্থিতিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী শনিবার ফোনালাপ করেছেন।

ক্রেমলিন জানিয়েছে, এই আলাপচারিতায় মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি, বিশেষ করে গাজা উপত্যকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হামাসের সঙ্গে নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন ও বন্দী বিনিময় সম্পর্কে দুই নেতা কথা বলেছেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়।

বেনজামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শনিবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোনালাপটি অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে। আলাপচারিতায় আগের কয়েকটি আলোচনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য ও গাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

রাশিয়ান ও ইসরায়েলি নেতাদের মধ্যে এর আগে সর্বশেষ ফোনালাপ হয়েিছিল গত ৬ অক্টোবর। যেখানে তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। পুতিন আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি সমস্যা সমাধানের সমর্থনে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইসরায়েলের সামরিক অভিযানে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৬৯,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। দুই বছরের যুদ্ধে অঞ্চলটির ভবন-স্থাপনা অধিকাংশই ধ্বংস্তূপে পরিণত হয়েছে।

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া চুক্তি অনুযায়ী গাজার পুনর্গঠন ও হামাসবিহীন নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পৃথক প্রস্তাব পাস করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া ট্রাম্পের প্রস্তাবের বিকল্প প্রস্তাব দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১