অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রায় তিন দশক আগে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। এরপর তিনটি নির্বাচন হয়েছিল নির্দলীয় এই সরকারের অধীন। এক যুগ আগে সর্বোচ্চ আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এরপর সংবিধানের পঞ্চদশ সংশোধনে বাদ পড়ে নির্বাচনকালীন এই সরকারব্যবস্থা। এরপর যে তিনটি নির্বাচন হয়, তার সব কটিই পড়ে বিতর্কে। পর্যবেক্ষকরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপই দেশে রাজনৈতিক সংকট নিয়ে এসেছে।
আপডেট টাইম : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫, ৪৭ বার পঠিত

































