মুন্সীগঞ্জে জোড়া খুনের আসামি জিয়া গ্রেফতার

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় এজাহারনামীয় আসামি জিয়া সরদারকে (৫৩) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার বিকাল চারটার দিকে সদর উপজেলার নৈর পুকুরপাড় ঈদগাঁ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১, সিপিসি-১–এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর সকাল ছয়টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ১০০ থেকে ১২০ জন অস্ত্রধারী ব্যক্তি হামলা চালায়। জিয়া সরদারসহ অভিযুক্তরা ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, চাইনিজ কুড়াল, রামদা, ককটেল, হকি স্টিক ও লোহার রড নিয়ে আরিফ মীরের বাড়িতে অতর্কিত হামলা করে।

হামলার সময় ঘর থেকে বের হলে আসামিরা আরিফ মীরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে রায়হান খাঁর বাড়িতে যায়। ঘরের সামনে দাঁড়িয়ে থাকা রায়হান খাঁকে লক্ষ্য করেও তারা এলোপাতাড়ি গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন (১১ নভেম্বর) দুপুরে তিনি মারা যান।

একই ঘটনায় দুইজনের মৃত্যুর পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ঘটনার পর থেকেই তারা গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে এজাহারনামীয় ৫৫ নম্বর আসামি জিয়া সরদারকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার নোয়াদ্দা গ্রামের মৃত জেদ্দাল সরদারের ছেলে।

গ্রেফতারের পর জিয়াকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১