সৌদি যুবরাজের অনুরোধ, সুদানের সংঘাত অবসান করতে চান ট্রাম্প

সাতটি যুদ্ধ থামানোর পর এবার সুদানের সংঘাত অবসানে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে এ লক্ষ্যে কাজ করবেন বলে নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সুদানে চলমান মানবিক সংকটের কথা স্বীকার করে তা নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, শিগগিরই সংযুক্ত আরব আমিরাত, মিসর ও সৌদি আরবসহ অন্যান্য মধ্যস্থতাকারীদের নিয়ে এ লক্ষ্যে কাজ শুরু করবে ওয়াশিংটন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি যুবরাজ চাচ্ছেন আমি সুদানে শক্তিশালী কিছু করি। এমনটা করার নিয়ত ছিল না আমার। ভেবেছিলাম এটা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। কিন্তু, আমি বুঝতে পেরেছি এটা সৌদি ও তার বন্ধুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা সুদানে কাজ শুরু করতে যাচ্ছি। এটা অতটা সহজ হবে না।

উল্লেখ্য, এর আগে, যুক্তরাষ্ট্র সফরে মিত্র ডোনাল্ড ট্রাম্পকে এমন অনুরোধের কথা জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১