মিস ইউনিভার্সের মঞ্চ থেকে পড়ে আহত, এখনো আইসিইউতে প্রতিযোগী

মিস ইউনিভার্সের মঞ্চে দুর্ঘটনার তিন দিন পরও হাসপাতালে ভর্তি আছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি আশানুরূপ হয়নি।
২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল হেনরি ১৯ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে মঞ্চে হাঁটার সময় একটি ধাপ মিস করায় তিনি হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়ে যান।

আইসিইউতে থাকতে হবে অন্তত ৭ দিন
মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, গ্যাব্রিয়েলের অবস্থা পর্যবেক্ষণের জন্য তাঁকে অন্তত সাত দিন আইসিইউতে রাখা হবে। বর্তমানে থাইল্যান্ডে তাঁর পাশে আছেন তাঁর বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি।

ফিলিসিয়া বলেন, ‘গ্যাবির অবস্থা যতটা ভালো হওয়ার কথা ছিল, ততটা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছে।’
চিকিৎসক দল জানায়, তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষায়িত চিকিৎসা চলছে।

প্রার্থনার আহ্বান, গুজব না ছড়ানোর অনুরোধ
বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা কর্তৃপক্ষ জ্যামাইকা ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি ও প্রবাসী জ্যামাইকানদের কাছে গ্যাব্রিয়েলের জন্য প্রার্থনা করার আহ্বান জানায়।

তারা আরও অনুরোধ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য, ভুল তথ্য বা অনুমানভিত্তিক পোস্ট না দিতে। পরিবারের মানসিক কষ্টের কথা বিবেচনা করে সবাইকে সহানুভূতিশীল ও সংবেদনশীল থাকার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১