সাবেক এমপি এসএ খালেকের ছেলে সাজুকে বিএনপির শোকজ

দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে দারুসসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। সাজু সাবেক এমপি এসএ খালেকের ছেলে।

তাকে শনিবার ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সুতরাং আপনার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী তিন দিনের মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনস্থ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে আনুরোধ করা হলো। বিষয়টি অতীত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১