সম্রাট আকবর ও টিপু সুলতানের নাম থেকে ‘গ্রেট’ বাদ দিয়ে কী প্রমাণ করতে চাইছে মোদি সরকার

নতুন পাঠ্যপুস্তকে মোগল সম্রাট আকবর ও মহিশূরের শাসক টিপু সুলতানের ‘গ্রেট’ পদবি বাদ দেওয়া নিয়ে ভারতের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ নিয়ে ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে বিরোধে জড়িয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

এ বছর ভারতের জাতীয় শিক্ষাবিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কাউন্সিল (এনসিইআরটি) নতুন যে পাঠ্যপুস্তক ছাপিয়েছে, সেখানে মোগল সম্রাট আকবর ও মহিশূরের শাসক টিপু সুলতানের নাম থেকে ‘গ্রেট’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

কংগ্রেস নেতাদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি সরকার নিজেদের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে দেশের ইতিহাসকে মেলাতে গিয়ে ভারতের ইতিহাসকে সংকুচিত করছে।

কংগ্রেস এ জন্য বিশেষ করে মোগল আমলের শাসকদের প্রতি বর্তমান বিজেপি সরকারের রাজনৈতিক বিরাগের দিকে ইঙ্গিত করেছে।

কিন্তু বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বলেছে, দীর্ঘদিন ধরে যে সংশোধনের প্রয়োজন ছিল, এই পরিবর্তনগুলো তারই অংশ।

এনসিইআরটির ছাপা নতুন পাঠ্যপুস্তকগুলো ভারতজুড়ে ২৪ হাজারের বেশি মাধ্যমিক স্কুলে (সিবিএসই) পৌঁছে গেছে।

এ প্রসঙ্গে ভারত সরকারকে দেশের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ বলেন, আকবর ও টিপু সুলতানরা ৭০০ বছর ধরে এ দেশ শাসন করেছেন। তাঁরা এক দিন বা দুই দিনের শাসক ছিলেন না।

ইমরান মাসুদ সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে আরও বলেন, পদবি সরিয়ে নিয়ে বা যোগ করে কী অর্জন করা যাবে? তিনি ওই দুই শাসকের সময়ে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির কথা উল্লেখ করে এএনআইকে বলেন, ‘তাঁদের শাসনামলে জিডিপি ছিল ২৭ শতাংশ। ভারতকে সে সময় সোনার পাখি বলে ডাকা হতো।’

এনসিইআরটির ছাপা নতুন পাঠ্যপুস্তকগুলো ভারতজুড়ে ২৪ হাজারের বেশি মাধ্যমিক স্কুলে (সিবিএসই) পৌঁছে গেছে।

মাসুদ ব্রিটিশদের (ইস্ট ইন্ডিয়া কোম্পানি) হাতে শেষ মোগল সম্রাটকে ফাঁসির সাজা দেওয়ার এবং তাঁর সন্তানদের কঠোর শাস্তি পেতে দেখার অপমানের কথাও স্মরণ করিয়ে দেন।

মাসুদ বলেন, ‘সেই (মোগল) শাসকদের বংশধরেরা এখন কলকাতার রাস্তায় বাসন ধুয়ে জীবিকা নির্বাহ করছেন। আর যাঁরা ব্রিটিশদের সেবা করেছেন, তাঁরা বর্তমান সরকারের ক্ষমতায় বসে আছেন।’

তীব্র বিদ্রূপের সুরে মাসুদ প্রশ্ন তোলেন, ‘কে রানি লক্ষ্মী বাঈয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন? কেন তাঁর বংশধরেরা বর্তমান সরকারের মন্ত্রীর পদে বসে আছেন? এটা নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে না?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১