আজ ও শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার ও আগামী শনিবার গাজীপুরের কালীগঞ্জের কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কালীগঞ্জ জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন।

তিনি জানান, ২৭ নভেম্বর ও ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময়ে কালীগঞ্জ, সেভেন রিংস এবং জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখা হবে বলে জানান তিনি।

রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

পাশাপাশি গাজীপুর পবিস-১ এর কালীগঞ্জ জোনাল অফিস এই নির্ধারিত দুই দিনে সবার সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১