আর্জেন্টিনার কাছে পাত্তাই পেল না ব্রাজিল

ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা। বুয়েন্স আইরেসে শুক্রবার রাতে ব্রাজিলকে ৮ উইকেটে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি ব্রাজিল। জবাবে ১৪.৫ ওভারে ম্যাচ জিতে যায় আর্জেন্টিনা।

এই জয়ে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যান আরও শক্ত করেছে আর্জেন্টিনা। দুই দলের তিন ম্যাচের মধ্যে আর্জেন্টিনাই জিতেছে সবকটি। এখনও আর্জেন্টিনার বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষায় ব্রাজিল।

দুই দলই আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে শুরু করেছে ২০১৯ সালে। এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ১৭টি জিতেছে আর্জেন্টিনা। আর ব্রাজিল ১৬ ম্যাচ খেলে পেয়েছে মাত্র ৪টি জয়। দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের এটিই ছিল প্রথম ম্যাচ। তাই আপাতত ১-০তে এগিয়ে আর্জেন্টিনা। ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে ব্রাজিলের সামনে।

প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা ব্রাজিলের পক্ষে বলার মতো কিছু করতে পারেন শুধু দুই ওপেনার। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২ চার ও ১ ছক্কায় ৫৫ বলে ৫১ রান করেন লুইস মোরাইস। আর রেজাউল করিমের ব্যাট থেকে আসে ১৭ রান।

দলের আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। আর্জেন্টিনার হয়ে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৮ রানে ৩ উইকেট নেন লুকাস রসি। অগাস্টিন রিভেরোর শিকার ১৮ রানে ২ উইকেট। রান তাড়ায় চমৎকার ফিফটি করেন আর্জেন্টিনার অধিনায়ক ও ওপেনার পেদ্রো বেরন। ৭ চার ও ১ ছক্কায় ৪২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া আলেজান্দ্রো ফার্গুসন ২৩ ও অ্যালান কির্সবম করেন ১৭ রান।

একই মাঠে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১