খালেদা জিয়া কারাগারে থাকার সময় কোনো চিকিৎসা পাননি: রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বেগম খালেদা জিয়া কারাগারে থাকার সময় কোনো চিকিৎসা পাননি। আমরা সন্দেহ করছি, তাকে কারাগারে থাকাকালীন বিষ প্রয়োগ করা হয়েছিল কি না। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাব দিতে হবে। সুস্থ মানুষ কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার এমন অবনতি কেন ঘটল। দেশবাসী তার রোগমুক্তির জন্য দোয়া করছে।

গতকাল শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে ‘জ্ঞানের আলো একাডেমি’ উদ্বোধন ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি বই বিতরণ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, গত বছরের জুলাইয়ের আগে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের হাতে বই দিতে পারেনি। ২০২৬ সালে তারা পারবে কি না জানি না। তবে জানুয়ারিতেই যাতে শিক্ষার্থীদের হাতে বই দেওয়া হয়, সেটাই আমাদের প্রত্যাশা।

আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১