জেলা জজ ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনালসমূহের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ২০তম গ্রেডের ১ হাজার ১৫২টি পদে নিয়োগে আবেদন চলছে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের সুযোগ আর দুই দিন। আবেদনের শেষ সময় ৯ ডিসেম্বর ২০২৫।
পদের নাম ও বিবরণ—
১. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৮৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)





