গোপালপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টাঙ্গাইলের গোপালপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুর ১২টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে, গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের রাজ গোলাবাড়ি ব্রীজ সংলগ্ন খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, কৃষিকাজের সুবিধার্থে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খাল খনন কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১