বগুড়ায় পীস স্কুল অ্যান্ড কলেজ প্রতীকী হজ্জ শিক্ষা প্রদর্শনী

সাংবাদিক সিরাজ: বৃহস্পতিবার বিকেলে শহীদ টিটু মিলানায়তনে পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার উদ্যোগে প্রতীকী হজ্জ শিক্ষা প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর জনাব ড. মাহফুজুর রহমান আখন্দ’র উদ্ভোধনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফাহমিদা সুলতানা। হজ্জের ফজিলত নিয়ে আলোচনা রাখেন জোড়া নজমুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসা বগুড়ার অধ্যাপক মাওলানা আব্দুস সালাম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যন এ্যাড. জহুরুল ইসলাম, উপদেষ্টা প্রভাষক ফজলুল হক। ব্যবস্থাপনা পরিচালক শাহিন আলম। পরিচালক কে এম আতিকুর রহমান, মিজানুর রহমান রায়হান, নিলুফা, মো: আবু রায়হান উজ্জল, মো: শাহাদাত হোসেন, দেলাওয়ার হোসেন সাইদী। আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মো: আসাদুল্লাহ আল গালিব, সহকারি শিক্ষক মো: আশিকুর রহমান, মো: মেহেদী হাসান, গাজী আনাস, নূর ফাতেমা, আরিফা খাতুন সহ সকল শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১