নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় লাল কাপড়ে মুখ ঢেকে লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২১ মে) আওয়ামী যুবলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়।
এ সময় মুখে লাল কাপড় বেঁধে লাঠিসোঁটা নিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।
মিছিলে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।
































