দিনাজপুরে মৌমাছির কামড়ে একজনের মৃত্যু, ১৫ জন অসুস্থ

দিনাজপুরের সদর উপজেলায় মৌমাছির কামড়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফাসিলাডাঙ্গা গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহত আব্দুর রৌফের (৫৫) বাড়ি বিরল উপজেলার ৫নং বিরল ইউনিয়নের রবিপুর গ্রামে।

পুলিশ জানায়, ফাসিলাডাঙ্গায় সোলায়মান আলী নামের এক লোকের মৃত্যুতে জানাজা ও দাফনের জন্য তার স্বজন ও গ্রামবাসী একত্রিত হয়েছিলেন। সেখানেই গাছের ডালে একটি মৌচাক ছিল। ওই মৌচাকে উড়ে আসা একটি ঘুড়ি আঘাত করে। এতে নিচে উপস্থিত লোকজনকে আক্রমণ করে মৌমাছির ঝাঁক।

এ সময় মৌমাছির আক্রমণে আব্দুর রৌফসহ ১৬ অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় হাসাপাতালে নেয়ার পথে আব্দুর রৌফ নিহত হন।

কোতোয়ালি থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন জানান, আহতদের উদ্ধার করে গ্রামবাসী দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রৌফ মারা যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১