মনের মতো হলেই কাজ করি: মেহজাবিন

টেলিভিশন মিডিয়ায় জনপ্রিয় নায়িকা মেহজাবিন চৌধুরী। নাফিজের পরিচালনায় একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। গেল বৃহস্পতিবার ও শুক্রবার টানা দু’দিনে নতুন এ বিজ্ঞাপনে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

মেহজাবিন চৌধুরী বলেন, বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে অনেক ভেবে চিন্তেই কাজ করি। কারণ বিজ্ঞাপন চ্যানেলে চ্যানেলে বহুবার প্রচার করা হয়। সে ক্ষেত্রে আমাকেও কাজ করার সময় একটু সচেতন বেশিই থাকতে হয়। যেন কাজটি ভালো হয়। আমার মনের মতো হলেই বিজ্ঞাপনে কাজ করি আমি। ডিটারজেন্ট পাউডারের গল্প ভাবনা এবং আনুষঙ্গিক সবকিছুই আমার ভালো লেগেছে বিধায় কাজটি করেছি।

এদিকে, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘তুমি আমারই’ টেলিফিল্মের কাজ শেষ করেছেন মেহজাবিন। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো। এছাড়া চলতি সপ্তাহেই মহিদুল মুহিমের পরিচালনায় একটি নাটকের শুটিং-এ অংশ নিবেন  মেহজাবিন। এ নাটকটিতেও তার বিপরীতে থাকবেন নিশো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১