হ্যারি কেইনের পেনাল্টি গোলে এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম ম্যাচে পেনাল্টিতে গোল করলেন হ্যারি কেইন। ১১ মিনিটে ডি বক্সে লুকা মদ্রিচ ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। পেনাল্টিতে হ্যারিকেইনের গোলে ১-০ তে এগিয়েছে ইংলিশরা।

১৯৬৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর আর কখনও শিরোপার স্বাদ পায়নি ইংল্যান্ড। ছয় দশকের দীর্ঘ অপেক্ষা ও আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়েই এবার উত্তর আমেরিকা বিশ্বকাপে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘থ্রি লায়ন্স’রা। তাদের প্রথম পরীক্ষাই কঠিন—প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।

এদিকে পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে রয়েছে ইংলিশরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ড ছয়বার জিতেছে, আর ক্রোয়েশিয়া জিতেছে তিনবার। দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে এর আগে তারা তিনবার মুখোমুখি হয়েছে, যেখানে ২০১৮ সালের মস্কো বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড তাদের শেষ ম্যাচে ২-১ গোলে হেরেছিল।

গ্রুপ ‘এলে’ হাইভোল্টেজ ম্যাচে চাপে থাকেবে ইংলিশরা।  কারণ গেল ক্লাব মৌসুমে দুর্দান্ত কাটিয়েছেন হ্যারি কেইন।তাই প্রথম ম্যাচে দলের প্রত্যাশার চাপ থাকবে তার ওপর।বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবলে ক্যারিয়ার ৬১ গোল করে বিশ্বকাপে পা রেখেছেন। গোল্ডেন বুট ও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজেকে টিকিয়ে রাখতে বাড়তি পারফরম্যান্সে গোল আদায়ের চাপ থাকবে।

ডোমিনিক লিভাকোভিচ; জোসিপ স্টানিসিচ, জোশকো গভার্দিওল, জোসিপ সুতালো, লুকা ভুসকোভিচ; লুকা মদ্রিচ, মারিও পাশালিচ, মার্টিন বাতুরিনা, পেতার সুচিচ; ইভান পেরিসিচ, পেতার মুসা।

ইংল্যান্ড একাদশ:

জর্ডান পিকফোর্ড; এজ্রি কনসা, নিকো ও’রেইলি, জন স্টোনস, রিস জেমস; ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন; জুড বেলিংহাম, হ্যারি কেইন; অ্যান্থনি গর্ডন, ননি মাদুয়েকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১