গাইবান্ধার মহিমাগঞ্জে বাঙ্গালী নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লিতে নদীতে গোসলে নেমে বাকপ্রতিবন্ধী মমিন মিয়া(১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মমিন উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় খামারপাড়া গ্রামের বাক প্রতিবন্ধী মতিয়ার রহমানের ছেলে। মতিয়ারের পরিবারের ৫ সদস্যই বাকপ্রতিবন্ধী।

এলাকার লোকজন জানান, গতকাল মঙ্গলবার দুপুরে মমিনসহ কয়েকজন শিশু বাঙালি নদীতে গোসল করতে নামে। এসময় হঠাৎ পানিতে ডুবে মমিন নিখোঁজ হয়। পরিবার লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেয়।

কিন্তু রাত হয়ে যাওয়ায় এবং ডুবুরি না থাকায় তারা পানিতে না নেমেই চলে যায়। আজ বুধবার (১৭ জুন) দুপুরে স্থানীয়রা বাড়ির পাশেই নদীতে মমিনের মরদেহ ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করে বড়িতে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১