চার বছর আগে চিকিৎসক বলেছিলেন ‘আয়ু বড়জোর ছয় মাস’

২০১৯ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন ডা. আরজুমান আরা বেগম। ২০২১ সালের মাঝামাঝি তাঁর করোনা ধরা পড়ে। চিকিৎসায় করোনামুক্ত হলেও কাশি থেকে যায়। আরজুমান ও তাঁর স্বামী দুজনেই অবসরপ্রাপ্ত চিকিৎসক। তাঁদের কনিষ্ঠ পুত্রও তখন শিক্ষানবিশ চিকিৎসক। বাড়িতেই অ্যান্টিবায়োটিক নেওয়া হলো। তারপরও কাশি সারছিল না। শ্বাসকষ্টও হচ্ছিল।

ধরা পড়ল ক্যানসার

২০২১ সালের শেষ নাগাদ আরজুমানের ফুসফুসে একটা গোটা ধরা পড়ে। তিনি ঠিক করলেন, চিকিৎসার জন্য বাইরে যাবেন। সব ঠিকঠাক করে পরের বছর মার্চে ভারত গেলেন। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ল চতুর্থ স্টেজের ক্যানসার। তখনই তাঁর সন্তানকে নিরাশার কথা জানিয়ে দিয়েছিলেন চিকিৎসক।

আরও কিছু জিনোমিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হলো। একটি কেমোও দেওয়া হলো। প্রতি মাসে একটি করে আরও তিনটি কেমোর নির্দেশনা দেওয়া হলো। দেশে ফিরে এলেন আরজুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১